সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়া থানা পুলিশের অভিযানঃ সাবেক চেয়ারম্যান ও মেম্বারসহ ৮ জুয়াড়ি আটক

উখিয়া থানা পুলিশের অভিযানঃ সাবেক চেয়ারম্যান ও মেম্বারসহ ৮ জুয়াড়ি আটক

বেলাল আজাদ।।
উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৪ লাখ ৩১ হাজার ৩শ ৪০ টাকা ও জুয়ারখেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (২৯ ডিসেম্বর) ভোরে উখিয়ার পশ্চিমরত্না সংলগ্ন নবী সুলতানের কটেজ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হোসেন, কবির আহমদ, রহমত উল্লাহ কালু, জাফর আলম, কামাল উদ্দিন, রবিউল হোসেন,ও কটেজ মালিক নবী সুলতান।
থানা সুত্রে জানা যায়, উখিয়া থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন সাবেক চেয়ারম্যান ও অপরজন সাবেক ইউপি সদস্য।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM