মো.শাহাদত হোছাইন।।
চকরিয়ায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. নুরুল আলম (৩৬) নামে
এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
নিহত নুরুল আলম চকরিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের মোশতাক আহমদের ছেলে। তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের হারবাং লালব্রিজ এলাকায় এদুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বান্দরবান নিজ কর্মস্থলে যাচ্ছিলেন নুরুল আলম। হারবাং লালব্রিজ এলাকায় একটি শ্যামলী পরিবহনের বাস বিপরীতমুখী মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই স্কুল শিক্ষক মারা যান। চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমানগনি এতথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply