সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কক্সবাজার সদর থানা সংলগ্ন বদর মোকাম মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার আগে বৃহস্পতিবার সকালে দৈনিক যুগান্তরের রামু প্রতিনিধি মো. মনছুর আলম মুন্নাকে প্রধান আসামি ও আমিনকে সহযোগি আসামি করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন দীপ্ত টিভির কক্সবাজার প্রতিনিধি হারুনুর রশীদ।
দীপ্ত টিভি’র কক্সবাজার প্রতিনিধি হারুনুর রশীদ বলেন, ‘২৭ ডিসেম্বর বাংলা টিভির প্রতিনিধি আমিনের মুঠোফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে দৈনিক যুগান্তর পত্রিকার রামু প্রতিনিধি মো. মনছুর আলম মুন্না। বিষয়টি আমি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে ২৮ ডিসেম্বর রাত সাড়ে আটটার দিকে আমার ও আমার স্ত্রী কিছৃু ব্যক্তিগত মুহূর্ত মুন্না তার ফেসবুক ওয়ালে ছড়িয়ে দেয়। ওই সময় আমি মামলার ঘোষণা দিলে মধ্যরাতে মুন্না আমার সাথে সমঝোতার চেষ্টা করে। তখন মুন্না জানায় আমার ব্যক্তিগত ছবিগুলো আমিন তাকে সরবরাহ করেছে। এসব বিষয়ের সমস্ত প্রমাণাদি দিয়ে আমি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’
তবে যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন বলেন, ‘২৫ ডিসেম্বর থেকে মুন্নার সাথে যুগান্তরের কোনো সম্পর্ক নেই বলে আমাকে ঢাকা অফিস থেকে অবহিত করেছে।’
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র সেন বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মেলায় মামলাটি লিপিবদ্ধ করা হয়। পরে ওই মামলার ২ নং আসামিকে গ্রেফতার করা হয়। পলাতক আসামি মুন্নাকে গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply