কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী জিসানকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ছিনতাইকৃত ৬ আনা স্বর্ন উদ্ধার করে পুলিশ।
ছিনতাইকারী আব্দুল আজিজ প্রকাশ জিসান (২৪) শহরের ৭নং ওয়ার্ডের এবিসিঘোনা এলাকার মৃত দানু মিয়া ও মৃত রুবী আক্তারের ছেলে।
শনিবার (১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৩টার সময় শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কক্সবাজার পৌরসভাস্থ বায়তুস শরফ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ১ জানুয়ারী রাত অনুমান ২ ঘটিকার সময় ঝন্টু দাসের স্বর্ণের দোকানের কর্মচারী হরিদাস (১৪) ছয় আনা স্বর্ণ নিয়ে পাশের কারখানায় কাজ করার জন্য যাওয়ার পথে আসামী তাকে মারধর করে ভয়-ভীতি দেখাইয়া তার নিকট হইতে জোরপূর্বক স্বর্ন ছিনাইয়া নিয়ে পালিয়ে যায়। শহর পুলিশ ফাঁড়ির রাত্রীকালীন মোবাইল টিম রাস্তায় কান্নারত অবস্থায় হরি দাসকে দেখে কান্নার কারন জিজ্ঞাসা করে তাৎক্ষণিক বিষয়টি আমাকে অবগত করে। পরে শহর পুলিশ ফাঁড়ির ৩ টি মোবাইল টিম নিয়ে শহর এলাকায় আসামিকে গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের জন্য অভিযানে নেমে রাত অনুমান সোয়া ৩ ঘটিকার সময় আসামিকে আটক করি এবং তার হেফাযত হইতে স্বর্ণ উদ্ধার করি।
তিনি আরো জানান, উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় ছিনতাই করে আসছিল। আসামীর বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply