সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ধারালো দা উদ্ধার

চকরিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ধারালো দা উদ্ধার

 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় ধারালো অস্ত্র দিয়ে লতিফ উল্লাহ (৩৬) নামের এক ব্যবসায়িকে হত্যা করা হয়েছে। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের টাকাও লুট করে দুর্বৃত্তরা।
সোমবার (৩ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে পৌরশহরের ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকায় এঘটনা ঘটে।
ওই ব্যবসায়ি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুফী পাড়া মৃত ইলিয়াছ সওদাগরের ছেলে। বর্তমানে ওই এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাইস্কুল সড়কের পাশে লতিফ উল্লাহর মালিকাধীন কোমল পানীয়সহ বিভিন্ন পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে ব্যবসার কাজ সেরে দোকান বন্ধ করার সময় ৩-৪ জনের একদল সন্ত্রাসি এসে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ি লতিফ উল্লাহকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় সন্ত্রাসীরা দোকানের নগদ টাকাও লুট করে। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে একটি হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দা উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM