সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের দুই যুবক ইয়াবাসহ ডিএনসি’র হাতে কক্সবাজারে আটক

টেকনাফের দুই যুবক ইয়াবাসহ ডিএনসি’র হাতে কক্সবাজারে আটক

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের পূর্বপাশে এবি গার্ডেন হোটেলের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার।
আটকরা হলো, টেকনাফ হোয়াইক্যং ঝিমংখালীর ৬ নং ওয়ার্ডের শুক্কুরের বাড়ির আব্দুর রশিদের পুত্র মো.মোরশেদ ও হোয়াইক্যং মিনা বাজার ঘোনার পাড়ার কামাল হোসেন এর ছেলে রবিউল হাসান।
বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক জীবন বড়ুয়া এর নেতৃত্বে মাদক বিরোধী এঅভিযান পরিচালনা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন জানান, কক্সবাজারের পর্যটন জোনের সুগন্ধা পয়েন্ট কলাতলী রোডের এবি গার্ডেন হোটেলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে ইয়াবাসহ ওই দুই মাদক ব্যবসায়ী কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদক আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM