সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁওতে বিষপানে এক গৃহবধুর আত্মহত্যা 

ঈদগাঁওতে বিষপানে এক গৃহবধুর আত্মহত্যা 

মোহাম্মদ হামিদ।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে বিষপানে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার (৫ জানুয়ারী) সকাল ১১ ওই ইউনিয়নের পূর্ব বোয়ালখালী গ্রামে ঘটনাটি ঘটেছে।

আত্মহননকারী গৃহবধু ছফুরা খাতুন (৫১) ওই এলাকার মমতাজ আহমদের স্ত্রী ও দু’সন্তানের জননী বলে জানা গেছে।
নিহতের পুত্রবধু ইফ্ফাত সানিয়া জানান, ঘটনার দিন স্থানীয় দোকান থেকে তার শাশুড়ী গোপনে বিষ কিনে এনে পরিবারের অন্যান্য সদস্যদের অগোচরে তা পান করে বসেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। ঠিক কী কারনে ছফুরা বিষপান করে আত্মহননের পথ বেছে নিয়েছেন এ সম্পর্কে পুত্রবধু ইফ্ফাত সানিয়া কিছুই জানাতে পারেননি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈদগাঁও থানার ডিউটি অফিসার এস.আই মিরাজ এই ঘটনার বিষয়ে থানায় কেউ  জানাননি বলে দাবী করেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM