সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভাস্থ লালদীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী আটক করেছে। তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, শহরের আদর্শ গ্রাম এলাকার মোহাম্মদ হেলালের ছেলে তারেক (২০) ও জেল গেইট এলাকার আব্দুর রহিমের ছেলে ইয়াসিন আরাফাত (১৭)।
শুক্রবার (৭ জানুয়ারী) রাত সোয়া ১টায় কক্সবাজার পৌরসভাস্থ লালদীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভার লালদীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী আটক করেছে। তাদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে এসব জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply