সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
গোপন অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচারঃ রামুর দুই নারী সীতাকুণ্ডে আটক

গোপন অঙ্গে লুকিয়ে ইয়াবা পাচারঃ রামুর দুই নারী সীতাকুণ্ডে আটক

বিশেষ প্রতিবেদক।।
চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে ৩৭ হাজার পিস ইয়াবা গোপন অঙ্গে নিয়ে বাসে করে ঢাকায় যাওয়ার পথে দুই নারীকে আটক করেছে র‌্যাব।
বুধবার (৫ জানুয়ারী) বিকেল ৫টার দিকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সাবরাং আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্প এলাকার মনোরঞ্জন ধরের স্ত্রী ভারতী ধর (৩৫) ও রামুর চা বাগান এলাকার নিমাই ধরের স্ত্রী পটরানী ধর (৪০)।
র‌্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় যাচ্ছিলেন, এমন খবরে সীতাকুণ্ডের বড় দারোগার হাট এলাকায় চেকপোস্ট বসায় র‌্যাবের একটি টিম। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে বাসের ড্রাইভার বাসটি র‌্যাবের চেকপোস্ট সামনে থামায়। র‌্যাব সদস্যরা গাড়ির যাত্রীদের দেহ তল্লাশি করার সময় দুই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাদের শরীরের বিভিন্ন গোপন অঙ্গে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নিজ হাতে ৩৭ হাজার ১৫ পিস ইয়াবা বের করে দেয়।
র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, আটক দুই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। চট্টগ্রাম থেকে ঢাকায় ইয়াবা নেওয়ার পথে তাদের আটক করে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM