সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার কলাতলি মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

কক্সবাজার কলাতলি মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক  ঘটনাস্থলে নিহত হয়েছেন।
নিহত মোটরসাইকেল চালক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লারপাড়ার সেনায়েত আলীর ছেলে মো. আশরাফ প্রকাশ আশু (৩৫)।
শুক্রবার (৭ জানুয়ারী) রাত ৯টা ৪০ মিনিটের সময় কলাতলি রোডে এঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে কলাতলি ডলফিন মোড় অভিমুখি এজে আর গ্রুপ নামের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো- ট-১৩-৭৬৭৯) একই দিকে আসছিল। পথিমধ্যে কলাতলি ডলফিন মোড় ট্রাফিক পুলিশ বক্সের কাছেই বেপরোয়া কাভার্ড ভ্যানটি ওই মোটরসাইকেল (নং- কক্সবাজার-হ-১১-২৬১২) কে পিছন থেকে ধাক্কা দেয়। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল চালক।
পথচারীরা জানান, কক্সবাজার শহর থেকে পিছনে পিছনে আসা কাভার্ড ভ্যানটি পিছন দিক থেকে মোটর- সাইকেলকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। পথচারী ও কলাতলি ডলফিন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার  করেন। ঘটনার পরপরই কাভার্ড ভ্যান চালক কৌশলে পালিয়ে যায়। দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
কলাতলি ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর নির্মল দেব নাথ জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM