সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়াতে পর্যটকবাহী বাস কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

চকরিয়াতে পর্যটকবাহী বাস কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

চকরিয়া প্রতিনিধি।।
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াপাড়া গেইট এলাকায় পর্যটকবাহী বাস কেড়ে নিল ফজলুল করিম প্রকাশ কালু (৮০) নামের এক বৃদ্ধের প্রাণ। দ্রুতগামী পর্যটকবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
নিহত কালু কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়ার মরহুম আমির মোহাম্মদের ছেলে এবং ৯ সন্তানের জনক।
শনিবার (৮ জানুয়ারী) সকাল পৌনে ১১ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া গেইট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড মেম্বার জিশান শাহরিয়ার।
নিহতের ভাগিনা কামাল উদ্দীন জানান, শনিবার সকালে তাঁর মামা কালু বাড়ী থেকে বের হয়ে নয়াপাড়া গেইটে আসেন। এসময় তিনি সড়কের পুর্ব পাশ থেকে পশ্চিম পাশে পারাপার করতে গিয়ে কক্সবাজারগামী পর্যটকবাহী খতিজা ভিআইপি (ঢাকা মেট্রো ব ১৪-৭৩২৭) বাস তাঁকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি সড়ক থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এদিকে খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই টিপু ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জব্দ করা হয়েছে যাত্রীবাহি বাস। নিহতের পরিবারের সম্মতিতে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM