সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় পরকীয়ায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন

কুতুবদিয়ায় পরকীয়ায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন

 

বিশেষ প্রতিবেদক।।

পরকীয়ায় আসক্ত হয়ে একজন নারী লোভী দাঁতের ডাক্তার রজি তার আপন স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনসহ হত্যা করার চেষ্টা করে। দুই সন্তানের জননী সালেহা বেগম নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে গোপনে বাপের বাড়িতে খবর দিলে তাকে শাশুর বাড়ি থেকে উদ্ধার করে। মাতৃহারা সালেহার পিতা অসহায় হয়ে স্হানীয় কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবরকে অবহিত করার পর মূমুর্ষ অবস্থায় সালেহা বেগমকে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ধূরুং ইউনিয়নের বদলা পাড়া নিবাসী শামসুল আলমের পুত্র রজি উল্লাহ প্রকাশ দাতেঁর ডাক্তার রজি উল্লাহ রজি বাড়িতে। রুনা আকতার নামের এক নারীর সাথে দীর্ঘ দুই বছর ধরে রজি উল্লাহ পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। তখন থেকেই বিভিন্ন অজুহাত ধরে সালেহা বেগমকে শারীরিক, মানসিক নির্যাতন করে আসছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাত (৭জানুয়ারী/২২) রাত আনুমানিক দুই টার সময় তার পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে এসে ক্ষিপ্ত হয়ে তুচ্ছ ঘটনার সূত্রপাত ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে আশেপাশের লোকজন ঘুমানোর সুযোগ নিয়ে হত‍্যার উদ্দেশ্য গলা চিপে ধরে ও লোহার রড দিয়ে অমানবিক শারিরিক নির্যাতন করে। এমনকি সালেহা বেগমের থেকে জোরপূর্বক ষ্ট্যাম্পে সই ও তালাকনামায় স্বাক্ষর নিয়ে নেয়। রজি উল্লাহর মারধরে সালেহা এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত মনে করে তার ছোট ছেলে রায়ান (০৪) কে নিয়ে রজি উল্লাহ বাড়ি থেকে পালিয়ে যায়। সকালে জ্ঞান ফিরে আসার পর নিরুপায় হয়ে সালেহা তার পিতা কৈয়ারবিল ইউনিয়নের পরান সিকদার পাড়ার মোঃ রশিদকে ফোন করলে তার আত্নীয়স্বজন রজি উল্লাহ বাড়ি থেকে উদ্ধার করে।

এ ঘটনার পর ও রজি উল্লাহ তার স্ত্রী সালেহা এবং শাশুড়কে প্রাণ নাশের হুমকি দিচ্ছে এ বিষয়ে মামলা অথবা শালিস না দেয়ার জন্য। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে, প্রথম সন্তান রাজিম চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, ছোট সন্তান রায়ান (০৪)। বিগত ৪ বছর পূর্বে নির্যাতিতা সালেহার মা সাজেদা বেগম মারা যায়, মাতৃহারা এতিম সালেহা বেগমকে বিবিধ দূর্বলতার সুযোগ নিয়ে রজি উল্লাহ পরকীয় আসক্ত হয়ে নির্যাতন চালাচ্ছে। এ নির্যাতনের ঘটনায় সালেহা বেগমের পিতা মোঃ রশিদ মামলার প্রক্রিয়া চলছে বলে প্রতিনিধিকে নিশ্চিত করেন।

শনিবার বিকালে কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আজমগীর মাতবর,উক্ত ইউনিয়নের মহিলা মেম্বার সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা, হাছিনা আকতার, সাধারণ সদস্য মেম্বার শাহনেওয়াজ নির্যাতিত সালেহা বেগমকে কুতুবদিয়া সরকারি হাসপাতালে দেখতে যান।

এ ব্যাপারে অভিযুক্ত রজিউল্লাহ রজি সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মারধর ও তালাকনামায় এবং স্ট্যাম্পে স্বাক্ষরের কথা স্বীকার করে বলেন,এটা আমাদের পারিবারিক বিষয়,আপনার নাক ডুকানোর দরকার নাই।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, এ বিষয়ে কেউ অবগত করে নেই অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM