আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহর ভাই শাহআলী চট্টগ্রাম জেলার বাসিন্দা। চট্টগ্রামের বাসিন্দা হিসাবে তার কাছে জাতীয় পরিচয়পত্রও রয়েছে। ৫ লাখ টাকার বিনিময়ে তথ্য গোপন করে এই জাতীয় পরিচয় পত্র পেয়েছেন বলে জানান তিনি।
সূত্রে জানা গেছে, রবিবার (১৬ জানুয়ারী) পুলিশের হাতে আটক হয় শাহআলী। তিনি মায়ানমারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মারের আপন ভাই বলে পুলিশের কাছে স্বীকার করেন। দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকতো। সে পুরাতন রোহিঙ্গাদের সংগঠিত করে তাদের কাছ থেকে টাকা নিয়ে নতুন করে নাশকতাসহ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল বলে জিঙ্গাসাবাদে স্বীকার করছেন।
উল্লেখ্য, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি তথা আরসা’র পুরনো নাম হারাকাহ আল ইয়াকিন (বিশ্বাস আন্দোলন) হলো মায়ানমারের উত্তর রাখাইন রাজ্যের সক্রিয় একটি রোহিঙ্গা বিদ্রোহী দল। এটি মায়ানমারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন।
Leave a Reply