সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার আইস ও ইয়াবার চালান জব্দ করলো বিজিবি

টেকনাফে সাড়ে ২২ কোটি টাকার আইস ও ইয়াবার চালান জব্দ করলো বিজিবি

মুহাম্মদ জুবাইর।।
টেকনাফের নাফনদী সীমান্তে চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে গুলি ছুঁড়ে সর্ববৃহৎ ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবার চালান জব্দ করেছে টেকনাফ
-২বিজিবি।
বুধবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে  টেকনাফ-২ বিজিবির অধিনায়ক।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যথাযথ ও কার্যকরী করতে টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবি দমদমিয়া বিওপির উত্তর পূর্বদিকে জালিয়ার দ্বীপ এলাকায় নাফনদীর সীমান্ত দিয়ে দিয়ে মিয়ানমার হতে মাদকের বিশাল চালান প্রবেশ করতে পারে এমন গোপন সাংবাদ পাই। উক্ত সংবাদে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির দু’টি বিশেষ টহল দল জালিয়ারদ্বীপ এলাকায় কৌশলে অবস্থান নেয়। রাত ১০:৪৫ ঘটিকার দিকে টহল দল শোয়ারদ্বীপ হতে হস্তচালিত একটি নৌকা শুন্যরেখা অডিক্রম করে কাছাকাছি পৌঁছলে বিজিবি নৌকারোহীকে থামানোর চ্যালেঞ্জ করলে তাৎক্ষনিক নৌকাটি ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যেতে থাকলে বিজিবি তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে থামানোর চেষ্টা করে। এসময় নৌকারোহীরা লাফিয়ে নাফনদী পেরিয়ে মিয়ানমার সীমন্তের দিকে পালিয়ে যায়। পরে স্পীডবোট নিয়ে টহলদল নৌকাটি জব্দ করে। নৌকাটির পাটাতনে বস্তার ভিতর লুকিয়ে রাখা ৪কেজি ১৭৫গ্রাম  ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM