সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে সাইবার অপরাধে অভিযুক্ত মোঃ মনসুর আলম মুন্না নামের এক আসামীকে আটক করেছে র্যাব-১৫।
আটক মনসুর আলম মুন্না রামু গর্জনিয়া দক্ষিন বড়বিল এলাকার আবদুস সালামের পুত্র।
রোববার (২৩ জানুয়ারী) গভীর রাতে চট্টগ্রাম এ.কে.খান এলাকা থেকে তাকে আটক করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র্্যাব ১৫ এর ল এন্ড মিডিয়া সেলের সিনিয়র সহকারী পরিচালক অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।l
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর মনসুর আলম মুন্না তার ফেসবুক আইডিতে দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ ও তার স্ত্রীর অন্তরঙ্গ মূহুর্তের ছবি ও কুরুচিপুর্ণ লেখা ফেসবুকে পোস্ট দেয়ায় অভিযোগে মনসুর আলম মুন্নাকে প্রধান আাসামী করে কক্সবাজার মডেল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং জিআর- ৭৬০/২১।
গত ৩০ ডিসেম্বর তারিখ দীপ্ত টিভির কক্সবাজার প্রতিনিধি হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অন্যতম সহযোগী আসামী বাংলা টিভির কক্সবাজার প্রতিনিধি আমিনুল হক আমিন ইতোপুর্বে পুলিশের হাতে গ্রেফতার হলেও প্রধান আসামী মনসুর আলম মুন্না এতদিন পলাতক ছিলেন। পলাতক থাকাকালীন আসামী মুন্না বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন বলে জানান মামলার বাদী হারুনুর রশিদ। ধৃত আসামী মুন্নার বিরুদ্ধে ইয়াবা ও চাঁদাবাজি সহ একাধিক মামলা আছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার সদর মডেল থানায় এস.আই আতিকুল ইসলাম।
Leave a Reply