সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মহেশখালীতে আবারো খুনঃ নিহতের লাশ নদী থেকে উদ্ধার 

মহেশখালীতে আবারো খুনঃ নিহতের লাশ নদী থেকে উদ্ধার 

বিশেষ প্রতিবেদক।।
মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপির হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরে আসা একরামের লাশ কোহেলিয়া নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত একরাম কালারমারছড়ার উত্তর নলবিলা এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
বুধবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১০ দিকে মাতারবাড়ী কোহেলীয়া নদী
থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর দাবী, নুরুল কবির ডাকাতসহ তার লোকজন একরামকে অপহরণ করে। পরে তাকে কুপিয়ে হত্যা করে লাশ কোহেলিয়া নদীতে ফেলে দেয়। এরই জের ধরে একরাম হত্যার ৯ ঘন্টা পর কবিরকে উত্তর নলবিলার একটি বাড়ী থেকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে গণ ধোলাই দিয়ে মহেশখালী থানা পুলিশ কে সোপর্দ করেন।
আটক নুরুল কবির কালারমারছড়ার এলাকার আব্দু মোনাফের ছেলে।
এদিকে, মহেশখালীতে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরা আলোর পথের অভিযাত্রী একরামের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী। গতরাতে ঘটে যাওয়া হত্যাকান্ডটি অন্যান্য আত্মসমর্পণ কারীদের মনে ভীতির সঞ্চার করেছে বলে দাবী নিহত একরামের পরিবারের।
মহেশখালী থানার ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িত সন্দেহে নুরুল কবির নামে একজনকে আটক করা হয়েছে। খুনের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM