সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
তিতাসের ৫ সাংবাদিকের মামলায় বিনামূল্যে আইনী সহায়তা দেবে বিএমএসএফ

তিতাসের ৫ সাংবাদিকের মামলায় বিনামূল্যে আইনী সহায়তা দেবে বিএমএসএফ

 

সিএনটি ডেস্ক।।

কুমিল্লার তিতাসে ৫ সাংবাদিকদের নামে উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিনামূল্যে আইনগত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে সাংবাদিকদের সাথে কথা বলে আইনী সহায়তা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর। মামলাটির আইনজীবী হিসেবে লড়বেন বাংলাদেশ মফস্বল সম্পাদক ফোরাম চট্টগ্রাম বিভাগের আইন উপদেষ্টা রোটারিয়ান এড. মনজুর আলম।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি তিতাস উপজেলার দুধঘাটা নূরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অপসারণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

উক্ত মানববন্ধনের সংবাদটি স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন অনলাইন, প্রিন্ট পত্রিকায় প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখে ৫ সাংবাদিক, ১৭জন প্রতিবাদী এলাকাবাসিসহ ২২ জনের বিরুদ্ধে মাদ্রাসা সুপার চট্টগ্রাম সাইবার ট্রাইবুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এদিকে সাংবাদিক ছাড়া বাকি ১৭ এলাকাবাসি আইনী সহায়তা চাইলে তাদেরকেও সহায়তা করা হবে।

এদিকে সাংবাদিকদের নামে মামলা হওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ ও তিতাস প্রেসক্লাবসহ সারাদেশে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ এর পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM