বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ইয়াবাসহ এক যুবক আটক করেছে কক্সবাজার ডিবি পুলিশ।
আটক তালিম উদ্দিন মুন্না লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাছিরপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে রামু বাইপাস স্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম জানান, মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে সরিষার বোতলের ভেতরে করে লুকানো অবস্থায় ইয়াবা পাচার করা হচ্ছিলো। এমন গোপন সূত্রে খবর পেয়ে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় রামু বাইপাস স্টেশনে অভিযান পরিচালনা করেন কক্সবাজার ডিবি পুলিশ। এই সময় মোটর সাইকেলসহ আটককৃত তালিম উদ্দিনের থেকে ১৯ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি উখিয়া থেকে লোহাগাড়ায় ইয়াবা পাচারের কথাও স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
Leave a Reply