সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী গ্রেফতার

কক্সবাজারে সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী গ্রেফতার

  • মোহাম্মদ রাসেল।।
    কক্সবাজারে সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
    আটক মো.শাওন (২৩) কক্সবাজার
    শহরের পাহাড়তলী ইসলামপুর এলাকার মো.হোসেনের ছেলে।
    সোমবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৯ ঘটিকার সময় শহরের পাহাড়তলী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।
    কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান,
    গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টার সময় কক্সবাজার পৌরসভাধীন গোলদিঘীর পাড় এলাকার বীরেন্দ্র শর্মা এর ছেলে বিকাশ শর্মা (২৮) তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান লালদীঘিরপাড় ‘জয় টেলিকম’ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফেরার পথে ঘোনারপাড়া  ইসকন মন্দিরের নিকট পৌঁছালে অজ্ঞাত নামা দুইজন ছেলে ছুরিকাঘাত করে ভিকটিম বিকাশ দে এর ব্যবহৃত মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটির বিবরন ও সিসিটিভি ফুটেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম অভিযানে নামে। ফুটেজ দেখে তাকে শনাক্ত করে।
    এদিকে, আটক আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীর বিরুদ্ধে ৩টি ডাকাতি প্রস্তুতির মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM