বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকাস্থ কুমিরাছড়া খাল অবৈধভাবে দখল করে পুকুরের বাঁধ নির্মাণকারী শাহজাহানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
ভূমিদস্যু মোঃ শাহজাহান (৫৬) আলী আকবর ডেইল ইউনিয়নের মৃত ইসমাইল সিকদারের ছেলে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় এঅভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ বিষয়ে তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা গিয়েছিলাম, অভিযুক্তকে পাওয়া যায়নি। তাই কিসের উপর ভিত্তি করে তিনি এ বাঁধ নির্মাণের কাজ চালাচ্ছেন তা পরিষ্কার হওয়া যায়নি। তবে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মোঃ ইমাম হাসান ও তহসিলদার রিদোয়ান মোস্তফা প্রমুখ।
Leave a Reply