সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধার

উখিয়ায় নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ী জসিমের লাশ উদ্ধার

ইমরান জাহেদ।।
নিখোঁজের ৫ দিন পর কক্সবাজারের উখিয়ায় ব্যবসায়ী জসিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৩৫)। তিনি উখিয়ার মরিচ্যা বাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামীয় ডিলার ব্যবসা পরিচালক।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে সে। গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সে মরিচ্যা বাজার এলাকা থেকে নিখোঁজ হয় দাবী করে জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার বলেন, আমার স্বামীর সাথে কারো বিরোধ নেই। গত ৫ দিন ধরে  নিখোঁজ স্বামীর সন্ধান পেতে উখিয়া থানা পুলিশ ও র‍্যাব-১৫ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছি। আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছি। কিন্তু জীবিত নয় মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, ঘটনার দিন রাত ১১টার দিকে স্বামীর সাথে ফোনে কথা হলে কিছু বাজার নিয়ে আসার জন্য বলি। পরে রাত সাড়ে ১২টার দিকেও বাড়ী না ফেরায় পুনরায় মোবাইলে চেষ্টা করলে তার ব্যবহৃত (০১৮৮১২২৫৩২২) ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সারারাত না ফেরায় ভোর পৌনে ৫টার দিকে পরিবারের লোকজন সহ ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখি অফিস কক্ষে একটি তালা লাগানো ছিল। পাশে গোডাউনের শার্টারটি খোলা ছিল।
এ ব্যাপারে তার চাচা ও পার্শ্ববর্তী ব্যবসায়ী মৃত হাবিব উল্লাহর ছেলে শামশুল আলম বলেন, সে অনেক কষ্ট করে তার ব্যবসা পরিচালনা করে আসছে। কোম্পানী গুলোর সাথেও তার লেনদেন ভালোভাবে চলছে। ঘটনার দিন রাত ১০টার দিকে তার আমার শেষ কথা হয়। কখন, কিভাবে সে নিখোঁজ হয়েছে সে ব্যাপারে কিছু জানিনা। পরের দিন শুনেছি।
নিখোঁজ জসিমের খালাত ভাই জয়নাল উদ্দিন বলছে ভিন্ন কথা, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সে মেম্বার প্রার্থী মঞ্জুরের পক্ষে কাজ করায় প্রতিপক্ষ জসিমকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছে। কথাটি জসিম তাকে বলেছে।
উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, যতটুকু জেনেছি নিখোঁজ ব্যবসায়ী জসিম উদ্দিন একজন শান্ত প্রকৃতির লোক। তার সাথে কারো কোন ধরণের বিরোধ নেই। নিখোঁজের পরিবারকে আইনী সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, নিখোঁজের বিষয়টি জেনে বিভিন্ন জায়গায় সংবাদ পাঠিয়েছি। আজ বিকালে তার গোডাউন থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দেখে মনে হচ্ছে তাকে কেউ বা কারা পরিকল্পিত ভাবে হত্যা করেছে। রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআই কাজ করছে। খুনীদের আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM