সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধারঃ আটক-৩

উখিয়ায় ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধারঃ আটক-৩

উখিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় ২ লাখ ৫ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ লালু বাহিনী প্রধান লালু ও দুই সহযোগী সহ তিনজনকে আটক করেছে র‌্যাব। যার আনুমানিক মুল্য ৬ কোটি ১৮ লাখ টাকা বলে জানা গেছে।
আটকরা হলেন, টেকনাফের হোয়াইকংয়ের আবদুল গফুরের ছেলে ওসমান গনি লালু (২৫) ও নলবুনিয়া এলাকার মৃত মৃত সৈয়দ হোসেনের ছেলে মোঃ আলি হোসেন ওরফে আলী (২৮) এবং রহমতের বিল এলাকার মৃত মোহাম্মদ নূরের ছেলে মুফিজ উদ্দিন (১৭)।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী এলাকায় একটি বসতঘরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর বসতঘরে একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ লাখ ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬ কোটি ১৮ লক্ষ টাকা।
এদিকে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM