সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কলাতলীতে গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানি

কলাতলীতে গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানি

 

বার্তা পরিবেশক:

কক্সবাজার শহরতলীর ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী ঝিরঝিরি পাড়া এলাকায় মনোয়ারা বেগম (৩০) এক গৃহবধূর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। হামলায় ওই গৃহবধূ আহত হয়েছে। আহত গৃহবধূ ওই এলাকার জাফর আহমদের স্ত্রী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম বাবুর্চির পুত্র সিরাজুল ইসলামেরর সাথে জাফর আলমের দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত ২৫ ফেব্রুয়ারি উক্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে স্থানীয় সমাজ কমিটির লোকজনদের মধ্যস্থতায় এক শালিস বৈঠক হয়। উক্ত বৈঠকে সিরাজুল ইসলামের পক্ষে ভাড়াটিয়া হিসেবে এসে দিরাদুল ইসলাম জাফর আলমের স্ত্রী মনোয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং মারধরের চেষ্টা করে। ফলে সমাজ কমিটির লোকজন বিরোধটি স্থানীয়ভাবে সমাধানে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে শনিবা সিরাজুল ইসলামের বাড়ির সামনে রাস্তা দিয়ে খাবার পানি নিয়ে আসার প্রাক্কালে পূর্ব থেকে উৎপেতে থাকা সিরাজুল, মোঃ মুফিজ, দিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, হুমাইরা বেগম মিলে মনোয়া বেগমের উপর হামলা করে। লোহার রড বিভিন্ন বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তাকে ব্যাপক আঘাত করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে। এসময় হামলাকারীরা ভুক্তভোগী মনোয়ারা বেগমের স্বর্ণালংকারও ছিনিয়ে বলে জানিয়েছেন তিনি।
হামলার শিকার গৃহবধূ জানিয়েছেন, হামলার পর মামলা না করার জন্য হুমকি দিচ্ছে হামলাকারীরা। এই হামলার বিচার চেয়েছেন তিনি। হামলিকারীরা মাদক ব্যবসায়ী বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তাই প্রভাব বিস্তার করে হামলা করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM