সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরে ছিনতায়, থানায় অভিযোগ দায়ের 

কক্সবাজার শহরে ছিনতায়, থানায় অভিযোগ দায়ের 

শহর প্রতিনিধি।।
কক্সবাজার শহরের ১০ নং ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্নপাড়ায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার কৃষ্ণা দাশ (৩৩) পৌর প্রিপ্যারাটরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুজন দাশের স্ত্রী এবং এনজিও চাকুরীজীবী।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) রাত ১০ টার দিকে পৌরসভার ১০নং ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকাস্থ সমিতির বিল্ডিং নামীয় ভাড়াবাসার পশ্চিমের সরু গলিতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারী রাত ১০ টার দিকে ভিকটিম কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের মোহাজের পাড়া এলাকায় সরু গলিতে পৌছলে পিছন দিক থেকে অজ্ঞাতনামা ২জন ছিনতাইকারী এ ঘটনা ঘটায়। একজন ছিনতায়কারী ভিকটিমকে পিছন দিক থেকে ঝাপটে ধরে এবং সজোরে গলায় চেপে ধরে ছোরা দ্বারা হত্যার ভয় দেখায়। অপর সহযোগী ভিকটিমের হাতে থাকা একটি Samsung J-76 মডেলের এনড্রয়েট মোবাইল এবং কানে পরিহিত ৮ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানফুল ও ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনতাই করে। এসময় ভিকটিম বাঁধা দেওয়ার চেষ্টা করলে ধারালো ছোরা ডান হাতের বাহু ও বুকের মাঝখানে ছোরা দিয়ে জখম করে। এতে ভিকটিম ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। পরে পথচারী লোকজন আসতে দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভিকটিমের স্বামী ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরে ভিকটিমের স্বামী সুজন আহত স্ত্রী থেকে ঘটনা শুনে বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ গন্যমান্য লোকজনকে জানান বলে দাবী করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম উদ্দিন জানান, ছিনতাইয়ের শিকার কৃষ্ণা দাশের স্বামী সুজন দাশ বাদী হয়ে ২ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় দায়ের করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM