সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদর হাসপাতালের নতুন আরএমও ডাঃ আব্দুস সালাম

কক্সবাজার সদর হাসপাতালের নতুন আরএমও ডাঃ আব্দুস সালাম

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসাবে দায়িত্ব পেয়েছেন ডাঃ আব্দুস সালাম। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত ছাড়পত্র থেকে এ তথ্য জানা গেছে। তিনি ইতিপূর্বে অধিদপ্তরের পেষনে কর্মরত ছিলেন।

জেলা সদর হাসপাতালের পূর্বতন আরএমও ডাঃ শাহীন মোঃ আবদুর রহমান পদোন্নতি পেয়ে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পদে পদায়িত হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনে ডাঃ আব্দুস সালামকে এ পদে নিয়োগ দেন।

কক্সবাজারের কৃতি সন্তান ডাঃ আব্দুস সালাম ইতোপূর্বে উখিয়া, কক্সবাজার সদর ও মহেশখালী হাসপাতালে মেডিকেল অফিসার এবং জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে একই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কক্সবাজার মেডিকেল কলেজে ফরেনসিক মেডিসিনের প্রভাষক ছিলেন দীর্ঘ ৫ বছর। এ দায়িত্বের শেষ দিকে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলী করা হয়।সেখানে সংযুক্ত হয়ে তিনি প্রায় ২ বছর কর্মজীবন অতিবাহিত করেন। জেলার স্বনামধন্য চিকিৎসক ডাঃ আব্দুস সালামের যশ-খ্যাতি ছড়িয়ে পড়ে চিকিৎসা সেবার মাধ্যমে।

ডাঃ আব্দুস সালামের গ্রামের বাড়ি উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে। সেই গ্রামের মৃত রশিদ আহমদের ৫ পুত্র ও ২ কন্যার মধ্যে ৩য় তিনি। ৩ সন্তানের জনক ডাঃ সালামের জন্ম ১৯৭৫ সালে। স্হানীয় মরিচ্যা হাই স্কুল থেকে ১৯৯২সালে এসএসসি পাশের পর ১৯৯৪ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হন। এরপর রাজশাহী মেডিকেল কলেজ থেকে ২০০১ সালে এমবিবিএস এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগ থেকে ডিপ্লোমা ডিগ্রি প্রাপ্ত হন। ২০০৮ সালে বিসিএস ২৭ তম (স্বাস্থ্য) ক্যাডার ভুক্ত হয়ে মেডিকেল অফিসার হিসাবে সরকারি দায়িত্বে আত্মনিয়োগ করেন।

রোগীর প্রতি অমায়িক ব্যবহার, সজ্জন ও সরকারি দায়িত্বের প্রতি সুবিচার চিকিৎসা সেবা প্রার্থীদের মধ্যে তার পৃথক পরিচিতি গড়ে তুলেন। তাছাড়া হত দরিদ্র ও নিন্মবিত্তদের ফি বিহীন চিকিৎসা তার কৃতিত্বে সমুজ্জ্বল। চিকিৎসা সেবায় পেশাদারী কর্তব্যের অভিষেক ঘটে তার নিজ উপজেলা উখিয়ায়। ২০১০ সালে ইনানি স্বাস্থ্য উপকেন্দ্রে মেডিকেল অফিসার পদেও যোগদেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM