সোমবার, ০১ Jun ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ২ ডাকাত আটকঃ ৮টি অস্ত্র ও গুলি উদ্ধার 

টেকনাফে ২ ডাকাত আটকঃ ৮টি অস্ত্র ও গুলি উদ্ধার 

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে ৮ টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলিসহ ডাকাত পুতিয়া গ্রুপের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫।
আটকরা হলেন, হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের পুত্র মোহাম্মদ রমিজ (২৭), নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের পুত্র মোহাম্মদ শফিক (৩০)।
মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
বুধবার দুপুর ১২ টায় র‌্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, সন্দেহজনক লোকের গতিবিধির খবর পেয়ে র‌্যাব এ অভিযান চালায়। অভিযানে আটক ২ জনের কাছে থাকা বস্তা থেকে ৬ টি একনলা বন্দুক, ১ টি থ্রি কোয়াটারগান, ১ টি ওয়ানশুটারগান, ১৮ রাউন্ড গুলি, ১ টি ছোরা, ১ টি লোহার শেকল, একই রঙের ৫ টি শার্ট, ২ টি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২ জন স্বীকার করেছে তারা চিহ্নিত ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য। গত ১৯ ফেব্রুয়ারি তাদের সহযোগি খায়রুল আমিনকে অস্ত্র ও গুলি সহ র‌্যাব আটক করার পর আতংকিত হয়ে অস্ত্র ও ডাকাতিতে ব্যবহার করা উপকরণ লুকিয়ে রাখার চেষ্টা করতে তারা।
এব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM