নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামুতে জোয়ারিয়ানালা ইউনিয়নের রমণী পাহাড় এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত দুই যুবককে আটক করেছে রামু থানা পুলিশ।
বুধবার (২ মার্চ) বেলা ১২ টার সময় এস আই আজাদের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযান চালিয়ে মাদকাসক্ত এই দুই যুবককে গ্রেফতার করে।
আটকরা হলো, রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের রমণী পাহাড় শর্মা পাড়া এলাকার স্বপন দে’র ছেলে সনাতন দে (৩৫), টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইলপাড়া এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ফজল করিমের ছেলে নুরুল হক (২৫)।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, আটক মাদকাসক্ত এই দুই যুবক গায়ে বোরকা পরে জোয়ারিয়ানালা ইউনিয়নের রমণী পাহাড় এলাকায় পুরুষশূন্য বাড়িতে ঢুকে মহিলাদের সাথে বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করে। খবর পেয়ে এলাকাবাসী তাদেরকে আটক করে রামু থানার পুলিশকে খবর দেয়। রামু থানার এস আই আজাদের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযান চালিয়ে মাদকাসক্ত এই দুই যুবককে গ্রেফতার করে। আটকদের রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমার আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান এই আদালত।
Leave a Reply