সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় বালুমহালে অভিযানঃ ঘুষ নেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

চকরিয়ায় বালুমহালে অভিযানঃ ঘুষ নেওয়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী খালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন ও ৫০ ফুট পাইপ জব্দ এবং একইভাবে মেধা কচ্ছপিয়ার পাগলিরবিলে আরো একটি বালির মেশিন ধ্বংস করেছে বনবিভাগ।

বৃহষ্পতিবার (১০ মার্চ) সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ বাবুলের নেতৃত্বে এঅভিযান পরিচালিত হয়।

সুত্রে জানা গেছে, খুটাখালীর খালটি প্রতি বছর উপজেলা প্রশাসন ইজারা দিয়ে বিপুল পরিমাণ রাজস্ব আয় করে আসছে। কিন্তু অবৈধ বালু উত্তোলনকারী ও সক্রিয় ছিল সেখানে। অবৈধ বালু উত্তোলনকারীদের পক্ষ হয়ে ইজারা বাতিলের আবেদন করে ৫ লাখ টাকার সুবিধা নেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফারুক বাবুল। ১০ মার্চ বালু মহালে অভিযান চালানোর কারণে ঘুষের ৫ লাখ টাকা ফেরতের আল্টিমেটাম দিয়েছে বালু উত্তোলনকারী চক্র।

মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, বৃহস্পতিবার সকালে মেদাকচ্ছপিয়া ও সাফারি পার্কের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। এসময় অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত একটি সেলু মেশিন ধ্বংস করে গুড়িয়ে দেয়া হয়েছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে খুটাখালী এলাকার কয়েকজন বালু ব্যবসায়ী বলেন, তাদেরকে সুযোগ করে দেওয়ার কথা বলে খুটাখালী খাল ইজারা বন্ধের আবেদন করেন ফুলছড়ি বিট কর্মকর্তা ফারুক বাবুল। তিনি উর্ধতন কর্মকর্তাদের নামে ৫ লাখ টাকাও নিয়েছেন। ইজারা দেয়া হলে ব্যয় হবে কোটি টাকা। আর ইজারা বন্ধ রাখা গেলে তারা লাভবান হবে। রেঞ্জ কর্মকর্তা ফারুক বাবুল ৫ লাখ টাকা ঘুষ নিয়েও অভিযান চালিয়ে আমাদের ক্ষতি করেছে। তাকে দফায় দফায় আরও মোটা অংকের টাকা দেওয়ার কথাও ছিল। টাকা নেওয়ার বিষয় কাউকে বললে উল্টো মামলায় জড়ানোর হুমকি দেন। তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ফারুক বাবুলকে আল্টিমেটাম দেয়া হয়েছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ বাবুল টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় বলে দাবী করে আরো বলেন, খুটাখালী বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ টি ড্রেজার মেশিনসহ ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এ অভিযানে মেদাকচ্ছপিয়া, সাফারি পার্ক, খুটাখালী, ফুলছড়ি, নাপিতখালী ও রাজঘাট বিটের কর্মকর্তা, স্টাফ, হেডম্যান, ভিলেজার ও সিপিজি সদস্যরা অংশ নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM