সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদরে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলাঃ আহত-১

কক্সবাজার সদরে বসতবাড়ীতে সন্ত্রাসী হামলাঃ আহত-১

ওমর ফারক সোহাগ।।

কক্সবাজার সদরে পূর্বের শত্রুতার জের ধরে ফুটখালী সমাজ কমিটির সভাপতি আবদুল কাদের বাবুর বসতবাড়ীতে হামলা ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বাবুর ছোট ভাই তানভীর হোসেন সোহাগ গুরুতর আহত হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টা সময় ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানারঘোনা ফুটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার সরদার দোকানে যাচ্ছিলেন। এসময় হঠাৎ জাহাঙ্গীর এসে তর্কাতর্কি করে। ঘটনার কিছুক্ষণ পর ধারালো অস্ত্রসহ জাহাঙ্গীর ও তার ভাই শাহীন বাবুর বসতবাড়ীতে হামলা চালিয়ে ঘরের টিনের বেড়া ও দরজা কেটে ঘরে ঢুকে সোহাগকে কোপাতে থাকে। তার মা ও ভাই এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি লাটি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয়ারা জানায়, বাবু জানার ঘোনা ফুটখালী সমাজ ও মসজিদ পরিচালনা কমিটিতে সভাপতির দায়িত্ব নেয়ার পর সমাজের শৃঙ্খলা ফেরাতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। তারই অংশ হিসেবে নানা অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরের বিরুদ্ধে সমাজ কমিটি ব্যবস্থা নেয়। এ ঘটনার রেশ ধরে জাহাঙ্গীর এ ঘটনা ঘটায়।

এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনির উল গিয়াস জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM