সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে দুইজন এজাহারভুক্ত আসামীকে আটক করা হয়েছে।
১০ মার্চ রাত সোয়া ১২ টায় রামু উপজেলাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের করইল্ল্যাতলী থেকে তাদের আটক করেছে র্যাব-১৫।
আটকরা হলেন, কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড পাহাড়তলী ইসলামপুর এলাকার মৃত নজির হোসেন এর ছেলে মোঃ নুরুল আমিন (৫৭) ও তার স্ত্রী রহিমা বেগম (৪৮)।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) মোতাবেক জোর পূর্বক অপহরণ ও সহায়তা করার বিষয়ে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply