কক্সবাজারের উখিয়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে গভীর রাতে একটি সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। ওই সময় মাটি ভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।
রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে উখিয়া জালিয়া পালং ইউনিয়নের ইনানীর পাটুয়ারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত ডাম্পার গাড়ি দুটির মালিক ইনানীর নাজিম উদ্দীন মেম্বার এবং জালাল বলে জানা গেছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুটি মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। পাহাড় কাটাসহ অপরাধ দমনে এই অভিযান অব্যহত থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় সাথে ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো: তুসাদ্দেক হোসেন ও উখিয়া থানার এসআই বিকাশ ও সঙ্গীয় ফোর্স।
এদিকে, উখিয়ার নতুন ইউএনও’র গভীর রাতের এই অভিযানকে নতুন চমক বলে দাবী করছেন স্থানীয়রা। এটি যেন অব্যহত থাকে সেই দাবীও করেন তারা।
Leave a Reply