সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় নির্বাচন অফিসে এনআইডির ছবি তুলতে টাকা নেওয়ার অভিযোগ

কুতুবদিয়ায় নির্বাচন অফিসে এনআইডির ছবি তুলতে টাকা নেওয়ার অভিযোগ

কুতুবদিয়ায় প্রতিনিধি।।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পরিচয় পত্র করতে আসা লোকদের ছবি তোলার কথা বলে ৪০০ থেকে ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এ প্রতারকের বিরুদ্ধে। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহণকারীদের। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
 জানা যায়, সে নির্বাচন অফিসের কেউ নয়। তবে ঐ ব্যক্তিকে নির্বাচন অফিসে কাজ করতে দেখা গেছে। সে কখনো নিজেকে তানভীর আবার কখনো আবদুল্লাহ বলে পরিচয় দেয় বলে একটি সুত্র জানায়।
বড়ঘোপ ইউনিয়নের হাসান নামে এক ভুক্তভোগী  জানান, কিছুদিন আগে নির্বাচন অফিস থেকে তাকে ফোন করে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তুলতে যেতে বলা হয়। তিনি সেখানে গেলে তার ফাইলে বিভিন্ন সমস্যার কথা বলে ৫০০ টাকা দাবী করে তানভীর নামের ঐ ব্যক্তি। তার সামনে অন্যান্যদের কাছ থেকে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা নিয়ে ছবি তুলার কাজ করছে। কিন্তু তিনি দাবীকৃত টাকা দিতে না পারায় বিভিন্ন অজুহাতে তার ফাইলটি ফেরতে দেওয়া হয় বলে দাবী করেন ওই ভুক্তভোগী।
উত্তর ধূরুং ইউনিয়ন থেকে আসা আরও একাধিক ভুক্তভোগী জানান, টাকা ছাড়া কারও ছবি তুলা হচ্ছে না।
এ ব্যাপারে অভিযুক্ত তানভীর বা আবদুল্লাহর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। এরপর তাকে নির্বাচন অফিসে কাজ করতে দেখা গেছে বলে জানা গেছে। সরকারি ফি’র নির্ধারিত টাকা নেওয়া হচ্ছে বলে অনেককে স্বীকার করেন অভিযুক্ত তানভীর।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার জামশেদুল ইসলাম জানান, সার্ভার কপির জন্য নিদিষ্ট ট্রাজারী নাম্বারে ২৩০ টাকা ব্যাংকে জমা দেওয়ার বিধান রয়েছে। এর বাইরে ছবি তুলার জন্য কোন ফি দিতে হয় না। অফিসের নাম ভাঙ্গিয়ে কেউ টাকা নিলে ভুক্তভোগীর অভিযোগের সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে তানভীর আর আবদুল্লাহ একই ব্যক্তি বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM