মোহান্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইস এর বিপরীতে ঝাউবাগানের ভিতরে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারী আটক করেছে র্যাব-১৫।
আটকরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এর তুলাবাগান এলাকারগোলাম নবীর ছেলে দ্বীন মোহাম্মদ(২১), উখিয়ার পালংখালী ইউপির বালুখালী এলাকার লাল মোহাম্মদের ছেলে সোহেল (২৩), হলদিয়াপালং ইউপি,পাগলীর বিল এলাকার নুর আলমের ছেলে ওবাইদুল হক (২১), মরিচ্যা এলাকার সৈয়দ আলমের ছেলে সাইফুল (২০)।
মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে সৈকতের সুগন্ধাবীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইস এর বিপরীতে ঝাউবাগানের ভিতর থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারি পরিচালক মোহাম্মদ বিল্লাল উদ্দিন জানান, কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচ পয়েন্ট সংলগ্ন হোটেল প্রাসাদ প্যারাডাইস এর বিপরীতে ঝাউবাগানের ভিতরে কতিপয় অপরাধী চক্র, চুরি, ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন গোপন সংবাদের তাৎক্ষণিকভাবে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের উক্তস্থানে অবস্থানের কারণ জিজ্ঞাবাসা করলে তারা সদুত্তোর দিতে ব্যর্থ হয়। তখন আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশী করে ২টি ড্যাগার ও ১ টি খুর উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সকলেই পেশাদার ছিনতাইকারী এবং নিজেদের দখলে ছুরি (অস্ত্র) রেখে শহরের বিভিন্ন এলাকায় লোকজনকে ভয়-ভীতি প্রদর্শন এবং আঘাত দানের মাধ্যেমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম করে আসছিল দীর্ঘদিন ধরে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply