সোমবার, ০১ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
মোহাম্মদ জুবাইর।।
টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের উত্তর দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে অবশেষে দীর্ঘ ২০ বৎসর পর ২ টি মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামী মোঃ আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ আবুল কাশেম হৃীলা ইউনিয়নের উত্তর দমদমিয়া এলাকায় মৃত এজাহার মিয়ার ছেলে।
১৮ই মার্চ গভীর রাতে উপজেলার হৃীলা ইউনিয়নের উত্তর দমদমিয়া এলাকায় থেকে তাকে আটক করা হয়েছে।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই হোসাইন আহমেদ ও এএসআই নাজির হোসেন অভিযান চালিয়ে আসামী মৃত এজাহার মিয়ার ছেলে মোঃ আবুল কাশেম কে গ্রেপ্তার করে। সাজাপ্রাপ্ত আসামী জি আর নং-৩০/২০০৯ (মাদকদ্রব্য) মামলায় ০১(এক) বছরের এবং জি আর নং-০৪/২০১২ (মাদকদ্রব্য) এর মামলার ঘটনায় ০২(দুই) বছরের সাজা প্রাপ্ত হয়। ওয়ারেন্টমুলে তাকে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দুই মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ ২০ বৎসর পূর্বে জেল হতে জামিন লাভ করে। এরপর সে মামলার ঘটনা আড়াল করার জন্য দমদমিয়া মাজারের খাদেম হিসেবে নিয়োজিত হয় এবং সে লম্বা চুল ও দাড়ি রেখে দেয়। উক্ত আসামিকে গ্রেপ্তার করতে আমাদের থানার অফিসারদের দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। সাজাপ্রাপ্ত ওই আসামিকে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply