সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় পাহাড়কাটা অভিযানে হামলার শিকার রেঞ্জ কর্মকর্তাঃ আটক-৫

উখিয়ায় পাহাড়কাটা অভিযানে হামলার শিকার রেঞ্জ কর্মকর্তাঃ আটক-৫

 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বনবিট এলাকায় পাহাড় কাটা বন্ধ করতে গিয়ে পাহাড় খেকোদের হামলা শিকার হয় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
ওই সময় দুইটি ডাম্পারসহ পাঁচ পাহাড় খেকোকে আটক করেছে বন বিভাগ।

আটকরা হলেন, জালিয়াপালংয়ের জুম্মাপাড়া এলাকার মৃত জাগির হোসনের ছেলে জসিম ও আফাজ উদ্দিন, কামাল হোসনের ছেলে ছাবের, আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন ও জাফর আলমের ছেলে জুনায়েদ।

বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সুত্রে জানা যায়, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমকে ধারালো দা ও কিরিচ দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। এসময় বনকর্মীরা রেঞ্জ কর্মকর্তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং হামলার সাথে জড়িত পাহাড় খেকোদের আটকে সহযোগিতা করেন। আটকদের উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

এদিকে, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোঃ শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM