সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানঃ ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক-১

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানঃ ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক-১

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১৮ হাজার  পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
আটক অংজনাই রাখাইন (২৪) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকার অংওয়ান রাখাইনের ছেলে।
১৮ মার্চ সন্ধ্যার দিকে হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মাদক কারবারীরা। উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল ৫.৪০ টার দিকে সেখানে  অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধৃত করা হয়। উক্ত ব্যক্তির কথা-বার্তায় সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে তার নিকট ইয়াবা আছে বলে স্বীকার করে। তখন ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে র‌্যাব-১৫ জনায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM