কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমের ব্রীজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ আবদুল মজিদ (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত আবদুল মজিদ ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী মাঝেরপাড়া এলাকার আবু তাহেরের পুত্র এবং ঈদগাঁও রশিদ আহমদ কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী।
১৮ মার্চ রাত সাড়ে ১১ টায় উপজেলার ইসলাম পুরের জুমের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখীমূখী সেন্টমার্টিন পরিবহনের ঘাতক বাসটি ঈদগাঁও অভিমূখী যাত্রীবাহী ইজিবাইকে সজোরে ধাক্কা দেয়। এতে আবদুল মজিদ ঘটনাস্থলে প্রাণ হারায়। এ ঘটনায় ইজিবাইক চালকসহ অপর এক যাত্রী আহত হয়েছে। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুলাহাজারা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযান চালিয়ে বাসটি জব্দ করা হয়েছে। একইসাথে চালককেও আটক করা হয়েছে। এ ঘটনায় শনিবার দুপুরে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, জব্দ বাস ও আটক চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply