সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযান, ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযান, ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক-২

ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া থানাধীন পালংখালী বাজার এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
আটকরা হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম নলবুনিয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে মোঃ ইয়াসিন (২২) ও মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৩৫)।
১৯ মার্চ রাত সাড়ে ৭ টার দিকে পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
র‌্যাব-১৫ সুত্রে জানা গেছে, র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রীজ সংলগ্ন এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদে রাত সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে ২ জনকে আটক করা হয়। ধৃত ব্যক্তিদের দেহ ও হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM