সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় মিথ্যা মামলা দায়ের করায় বাদী আটক

কুতুবদিয়ায় মিথ্যা মামলা দায়ের করায় বাদী আটক

কুতুবদিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের কুতুবদিয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ প্রমানিত হওয়ায় বাংলাদেশ দন্ডবিধি ২১১ মোতাবেক মামলার বাদিকে আদালতের নির্দেশে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ মার্চ) দুপুরে কুতুবদিয়া থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক রতন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উত্তর কৈয়ারবিল এলাকা থেকে তাকে আটক করে।
আটক মিথ্যা মামলার বাদি কৈয়ারবিল ইউনিয়নের ইমাম আবু হানিফা একাডেমি মাদরাসার সাবেক সুপার। কৈয়ারবিল ইউনিয়নের মৃত নুরুজ্জামান হেলালীর প্রথম পুত্র। যার নাম রাজাকার তালিকার ১৪ নং ক্রমিকে রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি মোঃ ওমর হায়দার জানান, সে গত বছর ৩১ মে নিজে বাদি হয়ে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তমিজ উদ্দিনের ছেলে সেলিম উদ্দিন গংদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন (সিআর ১০৫ /২১)। এ মামলায় তদন্তে ঘটনা মিথ্যা প্রমানিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা বাদীর বিরুদ্ধে ২১১ দন্ডবিধি মোতাবেক আদালতে মামলা রুজু করে। সে সময়ে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ারা জারী করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM