কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১ কেজি ৮শ গ্রাম গাঁজাসহ একজন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
১৯মার্চ রাত সাড়ে ৮ টায় কক্সবাজার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডস্থ পাহাড়তলী নতুন বাজার এলাকায় অভিযানে তাকে আটক করা হয়েছে।
আটক নুর কবির @ নজরুল (৩৫) উখিয়ার থাইংখালী (প্রাইমারি স্কুলের পাশে) মাঝের পাড়া এলাকার জাফর @ মকবুল আহম্মদের ছেলে।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি কক্সবাজার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডস্থ পাহাড়তলী নতুন বাজার এলাকায় পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদে আভিযানিক দল রাত সাড়ে ৮ টায় অভিযান পরিচালনা করে। অভিযান বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে নুর কবির @ নজরুলকে ধৃত করে। তাকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তার নিকট মাদকদ্রব্য গাঁজা রক্ষিত আছে। ধৃত ব্যক্তির হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে ১হাজার ৮শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে উখিয়া থানায় মামলা রয়েছে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজহার দাখিল করা হয়েছে।
Leave a Reply