বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানিকে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ওয়ার্ড আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে খোদ এলাকাবাসীও। ওয়ার্ড কাউন্সিলর আকতার কামালের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ দাবী করেন।
রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় শহরের সমিতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে সমিতিপাড়া বাজার এলাকায় আওয়ামী লীগ সভাপতি আতিক উল্লাহ কোম্পানির ভাগ্নে মাস্টার হেলাল উদ্দিনকে কাউন্সিলরের নেতৃত্বে মারধর করা হয়েছে। এ ঘটনা শুনে আতিক উল্লাহ কোম্পানি ঘটনাস্থলে গিয়ে মারধরের কারণ জানতে চাইলে তাকেও মারধর করেছে বলে জানান তারা। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন হাসপাতালে ভর্তি আছে বলে জানা গেছে।
এ ঘটনায় কাউন্সিলর আকতার কামালকে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা আরো ৫/৬ সহ মোট ১১জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেছে আহতের ভাই আবদুল কাদের।
থানায় এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানায় ইন্সপেক্টর (তদন্ত) বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহকে মারধর করার অভিযোগটি আপাততঃ সঠিক বলে মনে হচ্ছে না। তবে তার ভাগিনাকে মারধর করেছে বলে যে অভিযোগ আনা হয়েছে, তা প্রাথমিকভাবে সঠিক বলে জানা গেছে। আরো তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply