ইমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং হিন্দুপাড়া এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
আটক মোহাম্মদ আয়াস (২৮) উখিয়ার পালং খালীর ৩নং ক্যাম্পের ব্লক- ডি১৪ এর মৃত মীর আহম্মদের ছেলে।
২০ মার্চ বিকাল সাড়ে ৩ টায় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ কুতুপালং হিন্দুপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিকাল সাডে ৩ টায় সেখানে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পলায়নের চেষ্টাকালে মোহাম্মদ আয়াস (২৮) (রোহিঙ্গা) নামে একজনকে ধৃত করে। ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply