কক্সবাজারের মহেশখালী উপজেলাধীন ছোট মহেশখালী ইউনিয়নে ছেলের লাঠির আঘাতে বাবা খুন হয়েছেন।
রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ছোট মহেশখালী ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ নলবিলা পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটির এক পর্যায়ে বড় ছেলে আবু তালেব লাঠি দিয়ে তার বাবা মকবুল আহম্মদকে আঘাত করলে তিনি আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মকবুল আহম্মদ মারা যান।
ছোট মহেশখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থানীয় মেম্বার খোকন বলেন, মকবুল আহমদ ও তার ছেলেদের সাথে পারিবারিক কলহের জেরে তার বড় ছেলে আবু তালেব লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
Leave a Reply