সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
১০ হাজার ইয়াবা নিয়ে ফুটবল প্রশিক্ষক খালেদসহ আটক-২

১০ হাজার ইয়াবা নিয়ে ফুটবল প্রশিক্ষক খালেদসহ আটক-২

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরে আবাসিক হোটেল থেকে ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলো, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চান্দের পাড়ার মৃত মো. মোবাশ্বের ছেলে খালেদ মোশারফ (৪৩) এবং কক্সবাজার শহরের কলাতলী সৈকত পাড়ার নজির আহমদের ছেলে মোহাম্মদ হোসাইন (৩২)। খালেদ মোশারফ কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড়। বর্তমানে জেলা ফুটবল এসোসিয়েশন
এর প্রশিক্ষক হিসেবে দায়িত্বরত।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল গ্রীণ প্যালেসে এ অভিযান চালিয়ে তাদের আটক করা  হয় বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আলম।
নুরুল আলম বলেন, শুক্রবার বিকালে কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের গ্রীণ প্যালেস নামের আবাসিক এক হোটেলের কক্ষে মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এতে হোটেলটি ঘেরাও করলে উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ২ জন লোক পালানোর চেষ্টাকালে আটক করা হয়। পরে আটকদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ১০ হাজার পিচ ইয়াবা।
তিনি আরো বলেন, খালেদ মোশারফ একজন সাবেক ফুটবলার এবং বর্তমানে ফুটবল প্রশিক্ষক হিসেবে দায়িত্বরত। জেলা ক্রীড়াঙ্গন কেন্দ্রিক একটি মাদক কারবারি চক্র সক্রিয় রয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM