সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধারঃ আটক-৩

টেকনাফে মালয়েশিয়া পাচারকালে ৫৭ রোহিঙ্গা উদ্ধারঃ আটক-৩

মুহাম্মদ জুবাইর।।
মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৫৭ জন নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৭ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজন কে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাত দিয়ে তিনি আরো বলেন, মূলতঃ দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গাদের। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM