সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সিকদার রিসোর্টে’ যুবকের আত্মহত্যা

কক্সবাজারের হোটেল-মোটেল জোনের ‘সিকদার রিসোর্টে’ যুবকের আত্মহত্যা

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার পর্যটন শহরে বেড়াতে এসে হোটেল-মোটেল জোনের ‘সিকদার রিসোর্টে’ উঠে মা’কে খুদে বার্তা লিখে আত্মহত্যা করলেন মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১) নামের এক যুবক।
 বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা আড়াইটার দিকে ‘সিকদার রিসোর্টে’র ১০৮ নাম্বার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
নিহত হৃদয় কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার বিডিআরের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় মায়ের সঙ্গে বসবাস করেন।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। বৃহস্পতিবার সকালেও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়ায় তাকে অনেক ডাকাডাকি করা হয়। কিন্তু কোন সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হৃদয়ের মরদেহ আছে।
পরে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তিনি আরো জানায়, কোন একটা বিষয়ে পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। ওই বিষয়ে তার মাকে খুদে বার্তাও পাঠিয়েছিলেন হৃদয়। তবে তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM