সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ১ লাখ ইয়াবা ও ১ কেজি আইস উদ্ধারঃ ফিশিং ট্রলার জব্দ

টেকনাফে ১ লাখ ইয়াবা ও ১ কেজি আইস উদ্ধারঃ ফিশিং ট্রলার জব্দ

মুহাম্মদ জুবাইর।।

মিয়ানমার থেকে সাগর পথে পাচারকালে ১ লাখ পিস ইয়াবা এবং ১ কেজি আইসসহ একটি ট্রলার জব্দ করেছে কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।

তিনি বলেন, মিয়ানমার থেকে মাদক আইস ও ইয়াবার একটি চালান মাছ ধরার ট্রলারে করে সাগর পথে পাচারের গোপন সংবাদের খবরে মঙ্গলবার গভীর রাতে ডিএনসির একটি দল বঙ্গোপসাগরের মৌলভিরখিল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা মাছ ধরার ফিশিং ট্রলারটি ফেলে উপকুলের দিকে পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইস উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রলারটি ও জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা, আইস ও ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য ৮ কোটি ৫ লাখ টাকা। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM