সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে আইস ও ইয়াবাসহ আটক-২

টেকনাফে আইস ও ইয়াবাসহ আটক-২

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি।
আটকরা হলেন, মিয়ানমারের মংডুর মো. সিরাজ উদ্দিনের ছেলে মো. জুবায়ের আহমদ (২২ ) ও একই এলাকার মৃত আব্দুল গনির ছেলে মো. রফিক (২৩)।
শনিবার (২ এপ্রিল) ভোরে জালিয়ার দ্বীপের নাফনদীর সীমান্তে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদে খবর আসে শনিবার ভোরে জালিয়ারদ্বীপ এলাকায় নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকতে পারে। এ খবরে টেকনাফ সদর ব্যাটালিয়ন ও দমদমিয়া বিওপি থেকে দুইটি বিশেষ টহল জালিয়ারদ্বীপে কৌশলগত অবস্থান নেয়। একটি নৌকা মিয়ানমারের শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ার দ্বীপের দিকে গেলে নৌকাটি থামানোর সংকেত দেয় বিজিবির টহল দল। তখন একজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়।পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে নৌকার ভেতরে পাটাতনের নিচে একটি বস্তার ভেতরে লুকায়িত ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ৫৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ ও মাদক বহনের দায়ে আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM