মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের সিটি কলেজ গেইটের প্রধান সড়ক এলাকায় কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার শহরের রুমালিয়ারছাড় টেকনাইফ্যা পাহাড় এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন (২৩) ও রুমালিয়ারছড়া রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন (২৪)।
শুক্রবার (১ এপ্রিল) ভোরে শহরের ৭নং ওয়ার্ডের রুমালিয়ারছড়ার টেকনাইফ্যা পাহাড় ও চট্টগ্রামের ডাবল মুরিং মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে র্যাব-১৫ পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৮ মার্চ কক্সবাজার সিটি কলেজ গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে রিদুয়ান বিন সিদ্দিক (১৮) কে ছুরিকাঘাতে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনাটি কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীকালে নিহতের মা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা দল তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার ও চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত এবং গ্রেফতারকৃত কামাল হোসাইনের কাছ থেকে রক্তের দাগ লেগে থাকা একটি টিশার্ট উদ্ধার করা হয়।
এদিকে, গ্রেফতার আসামিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
Leave a Reply