সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সদর হাসপাতালে বন্ধুর মরদেহ রেখে পালিয়েছে কলেজ বন্ধু

কক্সবাজার সদর হাসপাতালে বন্ধুর মরদেহ রেখে পালিয়েছে কলেজ বন্ধু

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার সদর হাসপাতালে আরমান সিদ্দিকী নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে গেছে তার বন্ধু মোশাররফ হোসেন।

নিহত আরমান সিদ্দিকী কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ঘোনার পাড়া এলাকার সৌদি প্রবাসী বেলাল উদ্দিনের ছেলে। সে রামু ক্যান্টেনমেন্ট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

বুধবার সকালে আরমান সিদ্দিকী নামে ওই ছাত্রের মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান তার বন্ধু। মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পুুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে মুমুর্ষ অবস্থায় আরমান সিদ্দিকী নামে এক কলেজ ছাত্রকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান তার বন্ধু মোশাররফ হোসেন। তখন বন্ধু চিকিৎসকদের কাছে দাবি করেছিল আরমান ‘কারপিন’ লেখা একটি বোতলে থাকা পানীয় পান করেছেন। তারপর রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগীতায় তিনি তাকে হাসপাতালে আনেন। কিন্তু মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আরমান সিদ্দিকী মারা গেলে বুধবার চট্টগ্রাম পালিয়ে যায় বন্ধু মোশাররফ হোসেন। মৃত্যুও রহস্য উম্মোচনে পুলিশের কাছে সঠিক তদন্ত দাবি করেছে নিহতের পরিবার।
নিহতের মামা জমির উদ্দিন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে এসে আরমানের মরদেহ পাই। কারপিন খেয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছিল চট্টগ্রামে পালিয়ে যাওয়া বন্ধু মোশাররফ। সে খুরুশকুল ইউনিয়নের বঙ্গবন্ধু বাজার এলাকার আবু সুফিয়ানের ছেলে। তার দোষ না থাকলে সে পালিয়ে গেছে কেনো? তাই তাকে আটক করে হত্যাকান্ডের রহস্য বের করে আনার দাবী জানান জমির।
এবিষয়ে পালিয়ে যাওয়া বন্ধু মোশাররফ হোসেন জানান, কারপিন খেয়ে তার বন্ধু মারা গেছে। চট্টগ্রামে জরুরী কাজ থাকায় তিনি চলে গেছেন। এর বাইরে কিছু হয়নি বলে দাবি করেন মোশাররফ।
কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.সেলিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM